ছবি : নিজস্ব
বিয়ানীবাজার উপজেলায় অভিনব উপায়ে বিভিন্ন দোকানে ঘটছে চুরির ঘটনা। ক্ষতি গ্রস্তরা বলছেন এটি একটি সংবদ্ধ চোর চক্রের কাজ। প্রবাসী অধ্যুষিত উপজেলার কখনো কখনো বিভিন্ন মোবাইলের শো-রুম থেকে চোর চক্র হাতিয়ে নেন বিভিন্ন ধরনের দামী মোবাইল আবার কখনো টার্গেট করেন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দোকানকে।
সোমবার সকাল ১১ টার সময় বিয়ানীবাজার উপজেলার জামান প্লাজা সংলগ্ন জনতা স্টোর থেকে ১০ প্যাকেটের এক কার্টুন ব্যানসন সিগারেট হাতিয়ে নেয় এক প্রতারক চক্র। যার বাজার মূল্য ৩১০০ টাকা।
জনতা স্টোরের সত্ত্বাধিকারী আকবর আলী জানান, সোমবার(২৪ জুলাই) সকাল আনুমানিক ১১ টার সময় এক যুবক আসেন দোকানে। এসে প্রথমে সিগারেট চায়। ১০ প্যাকেটের এক কার্টুন সিগারেট দিলে সে বলে চিরা ৬ মাপার জন্য। এমন সময়ে সে ব্যানসনের কার্টুন নিয়ে চলে যায়। পরে বের হয়ে তার আর কোন খোজ পাই নি।
তিনি আরও জানান, এর আগেও আরও কয়েকবার তার দোকানে এভাবে চুরি হয়েছে। তার দাবী তাদের একটি সংবদ্ধ চক্র রয়েছে। তাদের সেই চক্রে নারী সদস্যরাও রয়েছেন। উপজেলার বিভিন্ন জায়গায় অভিনব উপায়ে তারা চুরি সম্পাদন করে থাকেন।
তার দাবী এসব চোর চক্রকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় যেখানেই সুযোগ পাবে তারা এমন কান্ড ঘটাতে থাকবে। এতে প্রতিনিয়ত বাড়তে থাকবে ভুক্তভোগীর সংখ্যা।
এম সি



