জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৩ ০৮:২৮:৪৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা হয়। 

উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) রিপামনি দেবী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রাহেল আহমদের, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মঈন উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের  অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, উপজেলা মৎস্য অফিসের সহকারী আব্দুল মালিক। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষীদের মধ্য ২জন শ্রেষ্ট মৎস্যচাষী-কে সম্মাননা স্মারক পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরে এক র‌্যালী বের করা হয় এবং উপজেলা কমপ্লেক্স'র সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্তি করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল