ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর সিসিক, লাখ টাকা জরিমানা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ AM

ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর সিসিক, লাখ টাকা জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৩ ০৮:৪৪:৪৩ AM

ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর সিসিক,  লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত


সিলেটে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। একের পর এক স্থানে মিলছে এডিশ মশার লার্ভা। এবছর জানুয়ারী থেকে এপর্যন্ত (২৫ জুলাই) ডেঙ্গুতে সিলেটে মৃত্যু না হলেও আক্রান্ত ৩১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৩ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন ডেঙ্গুরোগী। এমন অবস্থায় সিলেট মাহনগরীর বিভিন্ন স্থানে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ব্যাপক প্রচারণা সত্ত্বেও নগরবাসী সচেতন হচ্চেন না। তাই অভিযান জরুরী হয়ে পড়েছে এবংন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে একযোগে অভিযান চালিয়ে কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা। মহানগরীর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় ৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হুমায়ূন রশীদ চত্তর থেকে ফেঞ্চুগঞ্জ রোড পাঠান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহানগরীর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের চারটি প্রতিষ্ঠান এবং একটি নির্মাণাধীন বাড়িতে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। চারটি প্রতিষ্ঠানের সবগুলো হচ্ছে গাড়ির গ্যারেজ। এই চার প্রতিষ্ঠানকে কে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বাড়ির মালিককে সতর্ক করা হয়। এছাড়া এসব লার্ভা ধ্বংস করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব