হবিগঞ্জে বাগান থেকে বালু উত্তোলনের প্রতিবাদে চা শ্রমিকদের বিক্ষোভ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ AM

হবিগঞ্জে বাগান থেকে বালু উত্তোলনের প্রতিবাদে চা শ্রমিকদের বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ১২:০০:৫২ PM

হবিগঞ্জে বাগান থেকে বালু উত্তোলনের প্রতিবাদে চা শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলের রশিদপুর চা বাগান, রামপুর চা বাগান ও ফয়েজাবাদ চা বাগানকে দেওয়া ইজারার ভূমি বালু মহাল হিসেবে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চা শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ জুলাই) বাগানের কাজ বন্ধ রেখে শ্রমিকরা আন্দোলনে অংশ নেয়।  সকাল থেকে রশিদপুর চা বাগান ফ্যাক্টরির সামনে মানববন্ধনে রশিদপুর, রামপুর ও ফয়েজাবাদ চা বাগানের চা শ্রমিক অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রশিদপুর পঞ্চায়েত সভাপতি নিপেন চাষা, লস্করপুর ভ্যালির সভাপতি সুভাষ দাস, রশিদপুর বাগানের ম্যানেজার সফি মিয়া, স্থানীয় মহিলা ইউপি সদস্য রিতা কর্মকার প্রমুখ।

তাদের দাবি কামাইছড়াটি বাগান শ্রমিকরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। কিন্তু এ বছর ছড়াটি ক্যালেন্ডারভুক্ত করে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে গোপনে ইজারা দেওয়া হয়েছে। এ মহাল থেকে বালু উত্তোলন করা হলে এলাকায় অবস্থিত মসজিদ, মন্দির ও মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে ইজারা বাতিল করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠিন কর্মসূচি নেওয়া হবে বলে শ্রমিক নেতারা ঘোষণা দেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী