ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীর অবৈধভাবে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে জাফলং চা বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ইঞ্জিনচালিত নৌকার জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবির এ এস আই সাদ্দাম সহ পুলিশ সদস্যরা।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। আইন অনুযায়ী ইঞ্জিনচালিত নৌকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং অবৈধভাবে বালু,পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এম সি



