লিবিয়ায় নিখোঁজ সিলেটের যুবক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

লিবিয়ায় নিখোঁজ সিলেটের যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ০৮:০৭:৩৫ পূর্বাহ্ন

লিবিয়ায় নিখোঁজ সিলেটের যুবক

ছবি: সংগৃহীত


লিবিয়ায় নিখোঁজ হয়েছেন সিলেটের বিয়ানীবাজারের যুবক। তার সন্ধান চেয়ে আবেদন করেছে পরিবার।নিখোঁজ যুবকের নাম আকমল হোসেন (২৩)। তিনি উপজেলার গড়রবন্দ, লাউঝারির কামাল উদ্দিনের পুত্র।

নিখোঁজ যুবকের বড় ভাই দেলোয়ার হোসেন তার ভাইয়ের সন্ধান চেয়ে লিবিয়া দূতাবাসে আবেদন করেছেন।আবেদনে তিনি জানান, আকমল হোসেন ২০২০ সালের আগস্টে লিবিয়া যান। সেখানে তিনি কাজ করছিলেন, এবং পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। ২০২২ সালের ডিসেম্বরের ২০ তারিখে আকমল তার পরিবারকে জানান তিনি লিবিয়ার মিসারাতা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোন যোগাযোগ নাই।

এমতাবস্থায় আকমল হোসেনের সন্ধানের জন্যে বাংলাদেশ দূতাবাসসহ সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। আকমল হোসেনের কোন সন্ধান পেলে ০১৭৩৪৯২২০৫০ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল