সিলেটে হজ্বে পাঠানোর কথা বলে তিন কোটি টাকা হাতিয়ে নিলো সাজিদ ট্রাভেলস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ AM

সিলেটে হজ্বে পাঠানোর কথা বলে তিন কোটি টাকা হাতিয়ে নিলো সাজিদ ট্রাভেলস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ১২:৪৬:০৭ PM

সিলেটে হজ্বে পাঠানোর কথা বলে তিন কোটি টাকা হাতিয়ে নিলো সাজিদ ট্রাভেলস

ছবি: সংগৃহীত


সিলেটে পবিত্র হজ্বে পাঠানোর কথা বলে ৪৪ জন মুসল্লীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাজিদ হজ্ব ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ।

জানা যায় গত মঙ্গলবার (২৫ জুলাই) সিলেটে সাজিদ ট্রাভেলসের একটি অফিস উদ্বোধন করতে গিয়ে ভুক্তভোগীদের কাছে ধরা পড়েন সাজিদ হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্ত্বাধিকারী অহিদুল আলম ভূইয়ার ছেলে সাজিদ। পরে সেখান থেকে সাজিদসহ দুই জনকে আটক করে পুলিশ। খবর পেয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোতোয়ালি থানায় এসে ভিড় করেন প্রতারিত ও তাদের স্বজনরা।

অহিদুল আলম ভূইয়া নিজেকে পরিচয় দেন একজন ‘মুফতী’ হিসেবে। বিশ্ব ইজতেমায় গিয়ে মুসল্লীদের সাথে সখ্য গড়ে তোলেন তিনি। তাকে বিশ্বাস করে টাকা দেন হজ্ব করতে ইচ্ছুক শতাধিক ব্যক্তি। কিন্তু লাখ লাখ টাকা দেয়ার পর শেষ পর্যন্ত হজ্বে যেতে পারেননি ৪৪ জন। এক সময় উধাও হয়ে যান অহিদুল। টাকা চাইতে গেলে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে হুমকি দেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আলী মাহমুদ জানান, এ ঘটনায় অহিদুল ও তার ছেলেসহ তিন জনের বিরুদ্ধে ভুক্তভোগীদের পক্ষে মামলা দায়ের প্রক্রিয়াধীন। জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব