‘মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে একজন প্রকৃত অভিভাবককে হারালাম’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ AM

‘মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে একজন প্রকৃত অভিভাবককে হারালাম’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ০৮:১৭:৫৫ AM

‘মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে একজন প্রকৃত অভিভাবককে হারালাম’

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে শোকাহত পুরো উপজেলা আওয়ামী লীগ পরিবার। মোহাম্মদ ইব্রাহিম আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে উপজেলার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলাবাসী একজন প্রকৃত অভিভাবককে হারালাম।মোহাম্মদ ইব্রাহিম  ছিলেন দলের দুঃসময়ের সাহসী কর্মী। ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক। তার মৃত্যুতে আমাদের  অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। যা কখনো পূরণ হবার মত নয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বাদ জোহর তোয়াকুল ইউনিয়নবাসীর উদ্যোগে তোয়াকুল শাহী ঈদগাহ মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান,মহান মুক্তিযুদ্ধের উপজেলার একজন অন্যতম সংগঠক প্রয়াত মরহুম মোহাম্মদ ইব্রাহিমের শোকসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফারুক এ-সব কথা বলেন।

তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতির দায়িত্বে থাকার পরও নির্লোভ এই নেতা লোভ লালসার ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ হিসেবে নিজের সুনাম অক্ষুন্ন রেখেছেন। উপজেলার অনেকের অনেক কিছুর পরিবর্তন হলেও তার কিছু বদলায়নি।

তোয়াকুল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিসবাহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম,উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজির আহমদ চৌধুরী,মাস্টার সিরাজুল ইসলাম,তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শামসুদ্দিন আল আজাদ,সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম,সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন,ফয়জুল হক, প্রায়ত ইব্রাহিমের ছেলে ডাক্তার নূরে আলম শামীম,উপজেলা কৃষকলীগের সংগঠনিক সম্পাদক করিম উল্লা,যুবলীগ নেতা কামাল উদ্দিন, ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন,ইউপি কৃষক লীগ সভাপতি ফয়জুর রহমান,যুবলীগ নেতা তাজ উদ্দিন,বিএনপি নেতা মোস্তাক আহমদ,রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশিক উদ্দিন,ইউপি যুবলীগের আহবায়ক কামাল উদ্দিন মেম্বার ও যুবলীগ নেতা ফয়সল আহমদ সহ আরো অনেকে।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা মহিবুল্লাহ ও দোয়া পরিচালনা করেন তোয়াকুল জামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্কর। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব