সংবাদিক ছালেক উদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ AM

সংবাদিক ছালেক উদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ০৮:৩৩:৩১ AM

সংবাদিক ছালেক উদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : নিজস্ব


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য ছালেক উদ্দিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহকর্মীরা। বৃহস্পতিবার ( ২৭ জুলাই ) বিকালে  বিশ্বনাথ বাসিয়া ব্রিজ এলাকায় এ মানববন্ধন করেছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। এ সময় বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম তুহেমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক কবি এস.পি সেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল কাইয়ুম, রামপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নজরুল ইসলাম নিজাম, শ্রীধর গ্রামের বিশিষ্ট মুরব্বি ফয়জুল খান, সিলেট ল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বাতিন, ভিকটিম পরিবারের মধ্যথেকে বক্তব্য রাখেন, আশিক আলীর স্ত্রী, মিসবাহ উদ্দিনের  মা ও স্ত্রী, লিটন আলীর স্ত্রী, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগ নেতা লায়েক আহমদ সহ অন্যান্যরা।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাসেল রহমান, নির্বাহি সদস্য শ্রী অজিত চন্দ্র দেব ,সিলেট এবং অন্যান্য উপজেলা থেকে আগত বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব