কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ০৮:৫৬:২৯ AM

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ছবি : নিজস্ব


কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা  সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার ( ২৭ জুলাই ) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে  ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেরা খেলোয়াড নির্বাচিত হয় লামাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নয়ন্তি কন্দ জানি এবং সেরা গোলদাতা হয় একই বিদ্যালয়ের ছাত্রী বিশাখা। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকরা। সেরা খেলোয়াড় হয় তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হাবিল মিয়া। সেরা গোলদাতা নির্বাচিত হয় কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হোছন আহমদ।

এদিন বিকেল ৫টায় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ রায়,মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী,তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব