ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালনে বিপর্যয় ঘটায় ব্ল্যাক আউটে চলে যায় সিলেট বিভাগ।এসময় পুরো সিলেট বিভাগ প্রায় ৪২ মিনিট বিদ্যুৎহীন ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮টা ১৮ মিনিটে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে। এরপর রাত ৯ টার দিকে সঞ্চালন স্বাভাবিক পর্যায়ে আসে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির গণমাধ্যমকে বলেন, গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটো বন্ধ থাকায় সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েকঘন্টা লাগবে।এখন লোডশেডিং করে বিদ্যুৎ সঞ্চালন করা হচ্ছে।
এম সি



