সিলেটে কঠোর অবস্থানে আইনশৃ্খলা বাহিনী,মিছিল করতে পারেনি জামায়াত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

সিলেটে কঠোর অবস্থানে আইনশৃ্খলা বাহিনী,মিছিল করতে পারেনি জামায়াত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ০৮:০৭:২৩ AM

সিলেটে কঠোর অবস্থানে আইনশৃ্খলা বাহিনী,মিছিল করতে পারেনি জামায়াত

ছবি: সংগৃহীত


সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েও তা করতে পারেনি জামায়াত। শুক্রবার দুপুর থেকেই সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় দুপুরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিকেলে এই এলাকায় মিছিল করার কথা জানিয়েছিলো জামায়াত।

এরআগে সিলেটে সিলেটে দুই দফা সমাবেশ করার অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করে। তবে সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার বিক্ষোভ মিছিল করার জন্য পুলিশের অনুমতি চেয়ে আবেদন করে জামায়াত। এতেও পুলিশের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে শুক্রবার বিকেলে মিছিল করার ঘোষণা দেয় সিলেট মহানগর জামায়াতে ইসলামী।

জামায়াতের এমন ঘোষণার পর শুক্রবার দুপুর থেকে নগরের কোর্টপয়েন্ট, চৌহাট্টসহ য়কয়েকটি মোড়ে অবস্থান নেয় পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডিবি পুলিশ, সিআরটি ও থানা পুলিশের সদস্যদের সিলেট নগরীর বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। বিকেল পৌনে ৫টার দিকে বৃষ্টি শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মার্কেট ও স্থাপনার সামনে অবস্থান নেন। অপর দিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বন্দর, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার ও দরগা গেট এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থানে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে মিছিল বের করেনি জামায়াত।

মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাজাহান আলী বলেন, ১০ দফা দাবিতে আমাদের বিক্ষোভ মিছিল করার খতা ছিলো। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখে মনে হচ্ছে তারা যুদ্ধ ঘোষণা করেছে। তাই আর মিছিল বের করিনি। মিছিলের ব্যাপারে গত সোমবার মহানগরের পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করা করা হয়েছিল। কোনো সাড়া মেলেনি। এর আগে ১৫ ও ২১ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য দুই দফা পুলিশের কাছে লিখিত আবেদন করেও অনুমতি মেলেনি।

আইনশৃঙ্খলা বাহিনীর কাজই হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখা। নগরীর শান্তি বজায় রাখতে আমরা দায়িত্ব পালন করছি। জামায়াত যদি দেশবিরোধী কোন কাজে অংশ নেয় তাহলে আমরা ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহরিয়ার আল-মামুন। 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব