গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ০৮:২৯:৩২ AM

গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডাকাত সন্দেহে সালেহ আহমদ (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। সে গোয়াইনঘাট থানার হাইডর গ্রামের আলাউদ্দিনের ছেলে। শুক্রবার (২৮ জুলাই) ভোরে সদর ইউনিয়নের উনাই হাওরে এ ঘটনা ঘটে।

সালেহ আহমদ। ছবি: সংগৃহীত 

জানা যায়, শুক্রবার (২৮ জুলাই ) রাতে উপজেলার ১২ নং সদর ইউপির উনাই হাওড়ে ডাকাত সন্দেহে লাবু, আলীরগ্রাম এবং দেওয়ারগ্রামের লোকজন গণপিটুনি দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সালেহ আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। সিলেট ওসমানী হাসপাতালে জরুরি বিভাগে পৌছানোর পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, সালেহ আহমদ  আন্তজেলা গরু চোর দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ৬ টি মামলা সহ একটি চুরি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে।  উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটনসহ আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়ানঘাট থানা পুলিশ তৎপর রয়েছে।ঘটনাস্হল থেকে একটি ইন্জিন চালিত নৌকা ১১ বস্তা কাপড় ও ২ টি রাম দা পাওয়া গেছে বলে জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব