জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ১০:১৫:১৯ AM

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘সরকারের সফলতা দেখে কিছু লোক দেশ ধ্বংসের তালে মেতেছে। একইসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে তারা টাকা খরচ করছে।’

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলায় দরিদ্রদের মধ্যে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘কোনো কোনো লোক সরকারকে পছন্দ নাও করতে পারে। কিন্তু এর মানে এই না যে, তিনি দেশের ক্ষতি করবেন। সেই অধিকার কারোর নেই। অথচ তারা সরকারের ক্ষতি করতে গিয়ে দেশের ক্ষতি করছে। তারা টাকা খরচ করছে। তাই দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।’

চেক ও ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক ও নিজাম উদ্দিন প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব