ছবি : নিজস্ব
সিলেট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে পুনরায় আওয়ামী লীগ তথা স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে তাকে নিবার্চিত করতে হবে। আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার ২৮ জুলাই বিকেলে জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ হাইস্কুল এন্ড কলেজ মাঠে জৈন্তাপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, বিগত সময়ে সিলেট-৪ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা, যোগাযোগসহ গ্রামীণ অবকাঠামোগত দিক দিয়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নিবার্চনে নৌকার দলীয় প্রার্থীর বিজয়কে নিশ্চিত করতে আওয়ামী-যুবলীগসহ দলের অঙ্গ সহযোগি সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা জনগণের নিকট পৌছে দিতে যুবলীগ ও ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, অর্থ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন ও শাহিনুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী, জৈন্তিয়া পাথর শ্রমিক শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আলী আকবর, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান। এছাড়া যুবলীগের কর্মী সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী-যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এম সি



