সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ১১:১৯:৩১ AM

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে শাহাদাত হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন ওই গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পরে যায় শাহাদাত। শিশুটির দাদি সেটা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কিন্তু কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব