যারা অপসাংবাদিকতা করে তাদের বিরুদ্ধ সাংবাদিকদের সোচ্চার হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ AM

যারা অপসাংবাদিকতা করে তাদের বিরুদ্ধ সাংবাদিকদের সোচ্চার হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ১১:৩৬:২৪ AM

যারা অপসাংবাদিকতা করে তাদের বিরুদ্ধ সাংবাদিকদের সোচ্চার হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সাংবাদিকদের লেখনী তলোয়ারের চেয়েও ধারালো ও সবচেয়ে শক্তিশালী, সাংবাদিকরা সমাজের দর্পণ। জাতির বিবেক। সাংবাদিকদের লেখনীতে অসহায় ফিরে পায় ন্যায্য অধিকার। শহীদের রক্তের চেয়েও কলমের কালি পবিত্র। সেই লিখন সেই কালির অপব্যবহার করবেন না। যারা অপসাংবাদিকতা করে তাদের বিরুদ্ধ সাংবাদিকদের সোচ্চার হতে হবে।

শুক্রবার (২৮ জুলাই ) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি দৈনিক সিলেট ডটকম’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমকর্মীদের তথ্য প্রাপ্তির সুবিধার জন্য সরকার তথ্য অধিকার আইন করেছে। দেশে অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি করেছে। এখন সংবাদকর্মীরা ইচ্ছে করলে যেকোনো তথ্য জনগণের সামনে তুলে ধরতে পারেন। এতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। এটা শুধু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে সম্ভব হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম, সদস্য এম এ ওয়াহিদ, ফাহাদ মারুফ, আব্দুল হাসিব, আলমগীর হোসেন। প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দৈনিক সিলেট ডটকম’ চার জেলার সাংবাদিকদের পরিচয়পত্র বিতরণ করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। পরে মন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক সাংবাদিককে খেজুর উপহার দেয়া হয়। সভার সমাপনী বক্তব্য রাখেন দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক ও প্রকাশক মুহিত চৌধুরী।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব