কুকুরের মৃত্যুতে থানায় মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

কুকুরের মৃত্যুতে থানায় মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ০৮:২২:২৬ পূর্বাহ্ন

কুকুরের মৃত্যুতে থানায় মামলা

ছবি: সংগৃহীত


দুপক্ষের সংঘর্ষে কুকুর নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিশ্বনাথে উপজেলার শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ও কুকুরের কামড়ে উভয়পক্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন।উপজেলার শ্রীধরপুর গ্রামের আশিক আলী (৫০) ও শাহজাহান সিরাজের (৫৫) মধ্যে ২৩ জুলাই রোববার সংঘর্ষ বাধে।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশিক আলীর পক্ষের লোকের গৃহপালিত জার্মান শেফার্ড (রাগনার) পোষা কুকুর নিহত হয়। এ ঘটনায় কুকুর হত্যা ও আহতের বিষয় নিয়ে শাহজাহান সিরাজ ও তার স্ত্রী সন্তানসহ ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন আশিক আলী।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় আশিক আলী বাদী হয়ে মামলা করেছেন। কুকুরের সুরতহাল শেষে প্রাণিসম্পদ হাসপাতাল থেকে সনদও পেয়েছেন বলে জানান। 

আশিক আলী মামলায় উল্লেখ করেন, তারা মামলার হাজিরা দিয়ে বাড়িতে প্রবেশের সময় কথা কাটাকাটির একপর্যায়ে শাহজাহান সিরাজের লোকজন হামলা করে।

আর শাহজাহান সিরাজ বলেন, আশিক আলীদের বিরুদ্ধে আমার করা একটি মামলা চলমান রয়েছে। আমি মামলা তুলে না নেওয়ায় তারা আদালতে হাজিরা দিয়ে বাড়িতে ঢুকে পোষা কুকুর সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে পোষা কুকুরের কামড়ে শিশু ভাগিনা রাজ মিয়া ও আমার পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

সংঘর্ষে আশিক আলীসহ তার পক্ষের আহতরা হলেন- ছালেক মিয়া (৩৮), মিছবাহ উদ্দিন (৩৫), শাকিল আলী (২৫), লিটন মিয়া (৩৮) ও জহিরুল ইসলাম (৪৫)। শাহজাহান সিরাজের পক্ষের আহত হন রেজিয়া বেগম (৪৫), সমতা বেগম (৩৫), আয়েশা বেগম (৩০), সেবুল মিয়া (৪৩), সজিব আলী মুসা (২৬), রেজা আলী (২১) ও কুকুরের কামড়ে ৬ বছরের শিশু রাজ মিয়া। আহতদের মধ্যে আশিক আলীর পক্ষের ছালেক মিয়া ও শাহজাহান সিরাজের পক্ষের রেজিয়া বেগম গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল