ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাইপাস শাখার অটোরিক্সা (সিএনজি) সংগঠনের সদস্য কুতুব উদ্দিনকে গত ২০১৫ সালে উপজেলার গুরুকচি বাজারে গাড়িভাড়াকে কেন্দ্র করে স্থানীয় দুর্বৃত্তরা সিএনজি চালক কুতুব উদ্দিনকে বেধড়ক মারপিট করে হত্যা করে।
এনিয়ে গোয়াইনঘাট বাইপাস শাখার অটোরিক্সা (সিএনজি) সংগঠনের নেতাকর্মীদের আন্দোলন ও চালক কুতুব উদ্দিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন করতে দেখা যায়। এ ঘটনায় নিহত কুতুব উদ্দিন এর পরিবার বাদী হয়ে নিকটস্থ গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
জানা যায় নিহত কুতুব উদ্দিন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের বাসিন্দা,তার পিতার নাম আরফান আলী, কুতুব উদ্দিন পেশায় একজন ড্রাইভার(শ্রমিক)ছিলেন। থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করলেও হত্যা মামলার প্রধান (অভিযুক্ত)আসামি কৌশলে গা-ঢাকা দিয়েছেন দীর্ঘ ০৮বছর,তবুও শেষ রক্ষা হয়নি হত্যা মামলার প্রধান হিরনের।
গোয়াইনঘাট থানার সাব ইন্সপেক্টর(এসআই)নিরস্ত্র পিন্টু সরকার গত ০৮ বছর আগে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলার ওয়ারেন্ট তামিলের নির্দেশে মো.আসাদুজ্জামান খান ওরফে(হিরণ মিয়া)পিতা আব্দুস শুক্কুর সাং গুরুকচি থানা গোয়াইনঘাট জেলা-সিলেট কে উপজেলার হাওরাঞ্চল থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে.এম নজরুল ইসলাম জানান, "ধৃত আসামীর বিরুদ্ধে গত ০৮ বছর আগের একটি হত্যা মামলার ওয়ারেন্ট তামিলে তাঁকে গ্রেফতার করে। রবিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গোয়াইনঘাটে অপরাধ দমনে সবসময়ই তৎপর রয়েছে পুলিশ।
এম সি



