লাক্কাতুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত, হাসপাতালে নেয়ার পর মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

লাক্কাতুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ১০:১১:৩১ পূর্বাহ্ন

লাক্কাতুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেট নগরের লাক্কাতুরায় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধারের করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে আতাউর রহমান (৩৮) নামে এক যুবকের। সোমবার (৩১ জুলাই) সকাল আটটার দিকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত আতাউর রহমান কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে নগরীর তিনি কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকালে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে একজন আহত অবস্থায় পরে আছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আতাউর রহমানের শরীরের দুইটি আঘাত গুরুতর, ধারণা করা হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে।

মঈন উদ্দিন শিপন আরও বলেন, বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান এ কর্মকর্তা।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল