আধুনিক রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা অপরিহার্য: নাসির খান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫০ AM

আধুনিক রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা অপরিহার্য: নাসির খান

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ১০:৩৩:০৭ AM

আধুনিক রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা অপরিহার্য: নাসির খান

ছবি : নিজস্ব


সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন,সদ্য প্রায়ত প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম ও মহিবুর রহমান দুজনেই সুন্দর সমাজ বিনির্মাণের রাজনীতি করে গেছেন। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও  মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। দেশের রাজনীতিতে শুধু তারা আমাদের অভিভাবক নন রাজনীতির আদর্শও বটে। তাদের রাজনীতি আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। কারণ তারা জনগণের কল্যাণের রাজনীতি করেছেন সমাজের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।

সোমবার (৩১ জুলাই ) সালুটিকর ডিগ্রী কলেজ ও তোয়াকুল কলেজের আয়োজনে মরহুম বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম ও মহিবুর রহমান স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

নাসির উদ্দিন খান বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মিশন ও ভিশন স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম ও মহিবুর রহমান এর মত রাজনীতিবিদরাই এর ভিত্তি তৈরি করে গেছেন। যার বাস্তবায়ন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন,আধুনিক রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা অপরিহার্য।সুন্দর সমাজ বিনির্মাণে রাজনীতিকে বাদ দিয়ে আধুনিক রাষ্ট্রে কল্পনা করা যায় না।

তিনি বলেন,মোহাম্মদ ইব্রাহিম ও মহিবুর রহমান শুধু  উপজেলা আওয়ামীলীগের অভিভাবক ছিলেন না, আমাদের জেলা আওয়ামী লীগেরও অভিভাবক ও মুরুব্বী ছিলেন। আমাদের রাজনীতির আদর্শ হোক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম ও মহিবুর রহমানের মত। তিনি তাদের দুজনেরসহ সকল মহরহম রাজনীতিবিদদের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

সালুটিকর ডিগ্রী কলেজ ও তোয়াকুল কলেজের অধ্যক্ষ যথাক্রমে মো. শাকির উদ্দিন ও লোকমান হোসেন  শিকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান ও তোয়াকুল কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক শিব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন, অলক চৌধুরী শামসুদ্দিন সামসু,সামসুর রহমান ছমিরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীবৃন্দ। 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব