বিশ্বনাথে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫০ AM

বিশ্বনাথে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৩ ১০:০৭:৪০ AM

বিশ্বনাথে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলায় অর্ধ-গলিত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি থেকে টেংরাগামী পাকা সড়কের পাশ্ববর্তি বাসিয়া নদীর তীর থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

কালো রঙের মোবাইল প্যান্ট ও শার্ট পরা ওই অজ্ঞাতনামা ব্যক্তির বয়স অনুমান করতে না পারলেও পুলিশের ধারণা ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। আর কমপক্ষে ১৫দিন আগে লাশটি সুরমা নদীর স্রোতে ভেসে ভেসে বিশ্বনাথের বাসিয়া নদী তীরের একটি ঝোপ-ঝাড়ের মধ্যে এসে আটকে যায়। নদীর পানি কমায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ^নাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, হত্যা নাকি অন্য কিছু তা ময়না তদেন্তর রিপোর্ট ছাড়া বলা যাচ্ছেনা। তবে, অর্ধ-গলিত অবস্থায় অজ্ঞাতনাাম এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে এবং কমপক্ষে ১৫দিন আগে নদীর স্রোতের পানিতে ভেসে এসে বিশ্বনাথের বাসিয়া নদী তীরের আটকে ছিলো। পানি কমায় স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব