জাফলংয়ে নদী থেকে নিখোজ ইকবালের মৃতদেহ উদ্ধার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫২ AM

জাফলংয়ে নদী থেকে নিখোজ ইকবালের মৃতদেহ উদ্ধার

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৩ ০৫:১৪:১২ AM

জাফলংয়ে নদী থেকে নিখোজ ইকবালের মৃতদেহ উদ্ধার

ছবি: নিজস্ব



সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের ডাউকি নদী থেকে নিখোজ আব্দুল করিম ইকবাল (২০) নামের স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে ডাউকি নদীর বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহটি 

উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নিজ বাসা থেকে বের হয় ইকবাল। এরপর আর ফিরে আসে নি। পরিবারের লোকজন  স্থানীয় বিভিন্ন 

জায়গায় খুজখবর করে তার কোন সন্ধান না পেয়ে সম্ভাব্য আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগে ব্যাস্ত থাকাকালীন সময়ে হঠাৎ তাদের কাছে একটি খবর আসে যে বল্লাঘাট নদীতে একটি লাশ ভেসে উঠেছে ৷খবর পেয়ে তারা সেখানে ছুটে যান ৷

উল্লেখ্য যে বুধবার বেলা ১১টায় বল্লাঘাট নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাফলাং টুরিষ্ট পুলিশের একটি টিম এসে  নদী থেকে লাশ উদ্ধার করে এবং তখনই লাশটি নিখোঁজ আব্দুল করিম ইকবালের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং

ঘটনার সত্যতা নিশ্চিত করে  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, বুধবার সকালে ইকবালের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয় এবং তার পরিবারের সদস্যরা লাশটি ইকবালের বলে শনাক্ত করেন। তিনি আরও বলেন নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

S/N



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব