কোচিং সেন্টারে স্কুল ছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ, শিক্ষক গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

কোচিং সেন্টারে স্কুল ছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ, শিক্ষক গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৫:৪৬:১১ পূর্বাহ্ন

কোচিং সেন্টারে স্কুল ছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ, শিক্ষক গ্রেফতার

ছবি: সংগৃহীত


গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি কোচিং সেন্টারে সবাইকে ছুটি দিয়ে স্কুলছাত্রীকে রুমে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবার কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি হরিণাচালা সেলিমনগর এলাকায় আবু সাঈদ গাজীর পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামক কোচিং সেন্টার পরিচালনা করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ জানুয়ারি ওই শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিনের মতো গত ১৯ আগস্ট ভোর ৬টার দিকে ওই শিক্ষার্থী কোচিং করতে যায়। ওই দিন ভোর সাড়ে ৬টায় ওই শিক্ষক অন্য ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেয়। জরুরি কথা আছে বলে তার অফিস রুমে ডেকে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে।

পরে ওই শিক্ষক রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। এ ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এভাবে শিক্ষক নামের প্রতারক সাগর ওই ছাত্রীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করে।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি কেএম আশরাফ জানান, ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার ২৩ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল