কাফনের কাপড় পরে সড়ক অবরোধ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

৭ কলেজের শিক্ষার্থীরা

কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৩:৫৭:৪৪ পূর্বাহ্ন

কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত


সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ১টার পর কাফনের কাপড় পরে নীলক্ষেত মোড়ে সড়কে শুয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।

এসময় আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান নিতে দেখা যায়। প্ল্যাকার্ডে ‘শিক্ষা চাই ভিক্ষা নয়’, ‘আজ হয় প্রমোশন দিন, নয়তো মৃত্যু’সহ বিভিন্ন লেখা দেখা যায়। 

সাগর হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, সমন্বয়ক ম্যাডাম আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে রেখেছেন। অন্যদিকে তিনি ফরম পূরণ সম্পন্ন করে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এমন আচরণের কোনো যৌক্তিকতা নেই। আজকে আমরা দাবি আদায়ে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। হয় প্রমোশনের ঘোষণা আসবে, না হয় আমরা একসঙ্গে মরব।

রুবিনা ইয়াসমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, সব নিয়ম ও সুযোগ-সুবিধা সমানভাবে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা হয়। আর আমরা এখনও বছরভিত্তিক পড়াশোনা করছি। কিছু নিয়ম মানবে কিছু নিয়ম মানবে না তা হতে পারে না।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল