ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ২১ মৃত্যু
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ২১ মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৮:০৩:০৩ AM

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ২১ মৃত্যু

ছবি: সংগৃহীত


গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর রেকর্ড। এর আগে একদিনে সর্বোচ্চ ১৯ জনের প্রাণহানি ঘটেছিল। মৃত ২১ জনের মধ্যে ঢাকায় ১৭ জন এবং ঢাকার বাইরে ৪ জন।

এ নিয়ে ডেঙ্গুতে এ বছর সর্বমোট মৃত্যু হয়েছে ৬১৮ জনের। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪৫৬ জনের আর ঢাকার বাইরে মৃত্যু হয়েছে ১৬২ জনের।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৩৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭০ জন।

শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯০৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ হাজার ৫৯২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৮ হাজার ১০২ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৮৪৪ জন। ঢাকায় ৫৫ হাজার ২৩৩ এবং ঢাকার বাইরে ৬৩ হাজার ২১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


এম সি



শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর
সিলেটের খেলার মাঠ রক্ষায় জোর, ঢাকায় ক্রীড়া অবকাঠামো নিয়ে সভা