ভারতে শিরোপা জিতলেন বাংলাদেশের জামাল
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ PM

ভারতে শিরোপা জিতলেন বাংলাদেশের জামাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১০:১৪:৪৭ AM

ভারতে শিরোপা জিতলেন বাংলাদেশের জামাল

ছবি : সংগৃহীত


ভারতের পেশাদার গলফে পঞ্চম শিরোপা জিতলেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা। শনিবার ইন্ডিয়ান অয়েল সার্ভো মাস্টার্স গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।আসামের দিগবই গলফ কোর্সে চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে শিরোপা নিজের করে নেন বাংলাদেশের এই গলফার।

ভারতের পিজিটিআই টুর্নামেন্টে এটা জামালের পঞ্চম শিরোপা। পারের চেয়ে ১১ শট কম খেলে যৌথভাবে রানার্সআপ হয়েছেন ভারতের গৌরব প্রতাপ সিং, কপিল কুমার, শচীন বৈশ্য ও দিব্যানুশ দুবে।

আসামে প্রতিটি রাউন্ডেই জামাল দারুণ খেলেছেন। প্রথম রাউন্ডে ৪টি বার্ডি করেছেন, খেলেননি কোনও বগি শট। দ্বিতীয় রাউন্ডে ছিলেন সবচেয়ে সফল। এ রাউন্ডে তিনি ৮টি বার্ডির বিপরীতে মাত্র একটি বগি শট খেলেছেন। তৃতীয় রাউন্ড অবশ্য খুব ভালো হয়নি।

তবে এদিন ৪টি বার্ডি ও ২টি বগির পাশাপাশি একটি ডাবল বগিও করেন তিনি। আর শনিবার শেষ রাউন্ডে জামাল খেলেন ৫টি বার্ডি ও ৩টি বগি শট। তারপরও সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।টুর্নামেন্টের প্রাইজমানি ৮৫ লাখ ভারতীয় রুপি। চ্যাম্পিয়ন হয়ে জামাল পাচ্ছেন ১২ লাখ ৭৫ হাজার রুপি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ