মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদেরকে বই মুখী হতে হবে হাকিম চৌধুরী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদেরকে বই মুখী হতে হবে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৬:৫৫:১০ অপরাহ্ন

মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদেরকে বই মুখী হতে হবে হাকিম চৌধুরী

সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা  বিএনপির বর্তমান উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে বর্তমান প্রজন্মকে বই মুখী হতে হবে। তিনি আরো বলেন, পরীক্ষায় ভালো ফলাফল, ক্যারিয়ার গঠন ও নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হলে শিক্ষার্থীদের পাঠে মনযোগী হতে হবে। অদ্য ১১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, বর্ণাঢ্য র‍্যালি ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই প্রধান অতিথি আব্দুল হাকিম চৌধুরী ব্যালুন উড়িয়ে দিনের কর্মসূচি উদ্ভোধন করেন। তারপর  ব্যানার-ফেস্টুন সজ্জিত হয়ে র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে ইংরেজি বিষয়ের প্রভাষক মো:লুৎফুর রহমান এর সঞ্চয়ালনায় শুরুতেই পবিত কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ। 

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক ও কলেজের আজীবন দাতা সদস্য মো: জসিম উদ্দিন  বিএনপি, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:কামরুল আহমদ শেরগুল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওসমান গনি মেম্বার রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি , ইউনুস আলী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইমাম উদ্দিন, সমাজ সেবক হেলাল আহমদ, কামাল আহমদ, শিক্ষক আব্দুল মালিক, শফিকুর রহমান, আব্দুল কাদির সুমন, আলিম উদ্দিন দুর্যয়, বদরুজ্জামান, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদির, সদস্য  জাহাঙ্গীর আলম, উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক, মো:সামছুজ্জামান, শাহা আলম খান, ইমরান আহমদ, মশিউর রহমান, জান্নাতুল ফেরদৌস রুমা, মোমেনা খন্দকার, আব্দুস সামাদ, নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গভর্নিং বডির সদস্যরা।আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ১৫ বছরে রুস্তমপুর কলেজ অত্র অঞ্চলের শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্ম গঠনে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বক্তারা কলেজের এই গৌরবোজ্জ্বল অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের  মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন