ফাইল ছবি
ভোরের হালকা কুয়াশা, ঘাসের ডগায় শিশির আর ঝিরঝিরে ঠান্ডা বাতাসে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। তবে এখনো পুরোপুরি জেঁকে বসেনি শীত। রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও দিনের তাপমাত্রা এখনো তুলনামূলক বেশি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। এ মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে হেমন্তের হিমেল হাওয়ার প্রভাব কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তবে এখনো শীতের আমেজ মূলত রাতেই সীমাবদ্ধ। দিনের বেলায় মৃদু ঠান্ডা বাতাস বইলেও ভোরে হালকা কুয়াশা ও ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনের কথা।
আবহাওয়াবিদরা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আগে অনুভূত হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এ মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জৈন্তাবার্তা/আরআর




