জৈন্তাপুরে আসামি ছিনতাই, বিএনপি নেতা সাদ্দাম প্রধান আসামি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

৩৯ জনের নাম উল্লেখ, অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

জৈন্তাপুরে আসামি ছিনতাই, বিএনপি নেতা সাদ্দাম প্রধান আসামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ১২:৫৩:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আসামি ছিনতাই, বিএনপি নেতা সাদ্দাম প্রধান আসামি

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা এস ইউ সাদ্দামকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ।

মামলার অন্য আসামিরা হলেন-হেলাল উদ্দিন (৫২), আল মারজান (২৩), ফাহিম আহমদ (২০), রফিকুল ইসলাম (৬২), মামুন (২৬), শাহজাহান (৪৫), বিল্লাল, অলি উল্লাহ (৫১), সোহেল আহমদ (৪৪), আনোয়ার হোসেন (৩৮), মতিউর রহমান (৪২), জহির উদ্দিন (৪২), তাজুল ইসলাম (৪০), ইয়াহিয়া মাহমুদ (৩৫), আল আমিন (৩৫), খালিক মহালদার (৪৪), মামুনুর রশীদ (৩৫), আমির মিয়া (৪৫), রইছ (৪৫), কালাম (৪০), গিয়াস উদ্দিন (৩৫), আলিম উদ্দিন (৩৫), ওয়ারিছ আলী (৩৫), জমির উদ্দিন (৪০), জিয়াউর রহমান (৪৫), ক্বারী মিয়া (৪৮), জালাল (৫০), বাবুল শিকদার (৪০), শামীম (৪০), তরিক উল্লাহ, মুমিম (৩৪), আবুল (৪৩), নাজিম (৩৯), জাহাঙ্গীর (২০), শাকিল (২৫), জুবের (৩৮), শরীফ (২৪) ও নজরুল ইসলাম (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোং-এর সামনে থেকে আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

আটকের পর তাঁকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় একদল ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই দিন গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, তাঁদের আইনের আওতায় আনতে হবে। বিএনপির কোনো সদস্য জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু