সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার পণ্যসহ দুজন আটক, সুনামগঞ্জে ৫৭ বোতল ম/দ ও চুনারুঘাটে ৩৩.৫ কেজি গাঁ/জা উদ্ধার

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১১/২০২৬ ০৬:৪৩:১৮ অপরাহ্ন

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় খাদ্যপণ্য, বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন।

পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকালে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার পয়েন্টে অভিযান চালিয়ে ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক এবং দুজনকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তেলীবাজার পয়েন্টসংলগ্ন মা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনাকালে এসআই অমিত সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেট্রো-ন-২২-১২৩০ নম্বরের মিনি কাভার্ড ভ্যানটি তল্লাশি করে। এ সময় গাড়ি থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ডার্ক ফ্যান্টাসি চকো ফিলস, রয়্যাল বোরবন, ওরিও স্যান্ডউইচ বিস্কুট ও সোনপাপড়ি। মোট ৩২২ কার্টন পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকার ইমন আহমদ (২৬) এবং পাবনার চাটমোহর থানার জক্তলা নতুনপাড়া এলাকার মুন্নাফ হোসেন (২৪)। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর ডলুরা শহীদ মিনারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সোমবার রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল উত্তর ডলুরা শহীদ মিনার থেকে দক্ষিণ ডলুরাগামী কাঁচা সড়কে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে উদ্ধার করা মদ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বিষ্ণু চন্দ্র কর (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে চুনারুঘাট থানার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামানোর সংকেত দিলে এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইকের যাত্রী আসনের ওপর থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার বিষ্ণু চন্দ্র কর চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাঁকে ও জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী