ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ, সিলেট ও মৌলভীবাজারে শিক্ষা মেলা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ, সিলেট ও মৌলভীবাজারে শিক্ষা মেলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৬ ১১:৪৯:২৩ অপরাহ্ন

ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ, সিলেট ও মৌলভীবাজারে শিক্ষা মেলা

ছবি:সংগৃহীত


ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা গ্রহণ ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬’। আগামী ১১ ও ১২ নভেম্বর দুই দিনব্যাপী এ শিক্ষা মেলার আয়োজন করেছে এটিসি কনসালটেন্সি, মামুন এডুকেশন কনসালটেন্সি এবং সাইপ্রাসের লেড্রা কলেজ।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন লেড্রা কলেজের ডিরেক্টর নিকোলাস জিওর্জিউ। তাঁর সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার্থীরা স্পট অ্যাসেসমেন্ট, ভর্তি এবং উচ্চশিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন।

আয়োজকরা জানান, ১১ নভেম্বর বুধবার সিলেটের জিন্দাবাজারস্থ গ্র্যান্ড প্যালেস হোটেলে এবং ১২ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডস্থ বেঙ্গল কনভেনশন হলে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শিক্ষা মেলা।

এক্সপোতে স্পট অ্যাডমিশন গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিমান টিকিট, ইউরো ক্যাশব্যাক ও ল্যাপটপ উপহারের বিশেষ সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ফ্রি ফাইল প্রসেসিং, নোটারি ও মিনিস্ট্রি অ্যাটেস্টেশনসহ কোনো সার্ভিস চার্জ ছাড়াই আবেদন করার সুবিধা পাবেন আগ্রহীরা।

আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে মেলায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মেলা সম্পর্কে বিস্তারিত জানতে সিলেটে ০১৭১১-৫৭২৬৭৩ এবং মৌলভীবাজারে ০১৩৫১৬১৫৬২৬ নম্বরে যোগাযোগ করা যাবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা