সরকারের দুর্বলতার সুযোগে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা: নাহিদ ইসলাম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সরকারের দুর্বলতার সুযোগে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা: নাহিদ ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৬ ০৯:২৬:২২ অপরাহ্ন

সরকারের দুর্বলতার সুযোগে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা: নাহিদ ইসলাম

সংগৃহীত


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুলাই গণহত্যার বিচার ও মাতারবাড়ী প্রকল্পসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।আজ মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে অনুষ্ঠিত সংসদ সদস্যদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ী প্রকল্প ও জাপানের সঙ্গে চুক্তি, গঙ্গা চুক্তি নবায়ন, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটি এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্প নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসেরও চেষ্টা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিরোধী দল সংসদ ও রাজপথে সক্রিয় থাকবে।বৈঠকে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপতৎপরতা ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে গুপ্ত হামলাও চালানো হচ্ছে। এসব অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী