সিলেট সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সিলেট সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৪:২৫:০৮ অপরাহ্ন

সিলেট সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক

সংগৃহীত


সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি ও ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি ও প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় জিরা, সার্জিক্যাল আইটেম, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজিন লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, কসমেটিকস, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, মিলেট মিউসলি, ট্যাটু মেশিন ও জিপিএস ট্র্যাকারসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছও জব্দ করা হয়।

আটক করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন