হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বাঘাসুরা সড়ক বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ছোটন বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি বাঘাসুরা গ্রামের মজনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




