এমপির বহরসহ ১০ গাড়ির সং ঘ র্ষে রণক্ষেত্র মুকসুদপুর মহাসড়ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

এমপির বহরসহ ১০ গাড়ির সং ঘ র্ষে রণক্ষেত্র মুকসুদপুর মহাসড়ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৬ ০৪:৪৯:২৪ অপরাহ্ন

এমপির বহরসহ ১০ গাড়ির সং ঘ র্ষে রণক্ষেত্র মুকসুদপুর মহাসড়ক

সংগৃহীত


ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা নামক স্থানে একই সময়ে ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বহরের দুইটি গাড়ি রয়েছে। এমপির গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও তিনি আহত হননি।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের এইকটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়।

এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০/২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম আহত হননি এবং তিনি সুস্থ আছেন।তবে এসময়ে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাকে তাৎক্ষনিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক