মাধবপুরে মা দ ক-জু*য়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

মাধবপুরে মা দ ক-জু*য়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৬ ০৩:৪৯:৫৫ অপরাহ্ন

মাধবপুরে মা দ ক-জু*য়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুমুটিয়া-শিবপুর এলাকার সার্বিক উন্নয়ন এবং মাদক, জুয়াসহ সামাজিক অনাচারমুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার নিয়ে গঠিত গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর)  সকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস  উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।

সংগঠনের সাধারণ সম্পাদকে  মোঃ শিব্বির আহম্মদের পরিচালনায়  অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোবারক উল্লাহ লাল মিয়া, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, এনটিভির প্রতিনিধি জামাল মো. আবু নাছের, চন্দন রায় প্রমুখ।অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, গুমুটিয়া ও শিবপুর এলাকাকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। মাদক ও জুয়াসহ সব ধরনের সামাজিক অনাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। ন্যায়পরায়ণতা ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি আদর্শ এলাকা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গুমুটিয়া ও শিবপুর গ্রামের সার্বিক উন্নয়নে ২১ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে এলাকার সামাজিক, মানবিক ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক