মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে লাখ টাকা জরিমানা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৫:৪৬:০২ অপরাহ্ন

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে লাখ টাকা জরিমানা

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলী নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেঘরিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবেদ আলী উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের ছায়েব আলীর ছেলে।সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১