সিলেটে বয়স্ক ও মৃত শ্রমিকদের পরিবারকে ভাতা প্রদান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি

সিলেটে বয়স্ক ও মৃত শ্রমিকদের পরিবারকে ভাতা প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৯:২৮:৪৬ অপরাহ্ন

সিলেটে বয়স্ক ও মৃত শ্রমিকদের পরিবারকে ভাতা প্রদান

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান কার্যকরী পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে বয়স্ক শ্রমিকদের মাসিক ভাতা এবং মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের মধ্যে মৃত্যুকালীন ভাতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সিলেটের মোগলাবাজারের পারাইচকে অবস্থিত শ্রমিক ভবনে সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সরকার। পরিচালনা করেন কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ইউসুফ মিয়া, নির্বাচন কমিশনার মহসিন মিয়া, ফারুক মিয়া ও বাছিত মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাউল হক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. কাউসার আহমদ, সহসভাপতি মো. শরিফ আহমদ, সাধারণ সম্পাদক মো. মাছুম আহমদ লস্কর, যুগ্ম সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সহসম্পাদক মো. আব্দুল মতিন ডিআইপি, সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন এবং কার্যকরী পরিষদের সদস্য কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস উদ্দিন ও আলেক আহমদ সুহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করা বয়স্ক শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের আর্থিক নিরাপত্তায় সহযোগিতা করা সংগঠনের অন্যতম দায়িত্ব। শ্রমিকদের কল্যাণ, অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-২১৫৯) আয়োজিত এ অনুষ্ঠানে বয়স্ক শ্রমিক ও প্রয়াত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে নির্ধারিত ভাতা প্রদান করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১