ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল মেম্বারকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৬ সালে বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেল। হত্যার পর স্ত্রীর মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে তিনি চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড এবং ফখরুল মেম্বারকে খালাস দেওয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




