লেভানদোভস্কির জোড়া গোল, বার্সার সহজ জয়
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ PM

লেভানদোভস্কির জোড়া গোল, বার্সার সহজ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০২:১৬:১৭ AM

লেভানদোভস্কির জোড়া গোল, বার্সার সহজ জয়


চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতোই ছুটছে বার্সেলোনা। মঙ্গলবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। ফরাসি ক্লাব ব্রেস্তকে উড়িয়ে দিয়েছে তারা। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।  

মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যু’তে লিগ ওয়ানের ক্লাবটিকে ৩-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। শুরুতেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রবার্ত লেভানদোভস্কি। বিরতির পর দানি ওলমো ব্যবধান দ্বিগুণ করার পর শেষ গোলটিও করেন লেভানদোভস্কি।  

ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি বার্সার। ডি-বক্সে লেভানদোভস্কিকে ফাউল করেন ব্রেস্ত গোলরক্ষক। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার। গোল করেও থামেনি বার্সা। একের পর এক আক্রমণ চালায় তারা। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি।  

বিরতির পর আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে কাতালানরা। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। জেরার্দ মার্তিনের পাস থেকে দলকে এগিয়ে নেন তিনি। ৭৬তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান ব্রেস্তের মাথিয়াস। তবে অফসাইডের জন্য সেটি বাতিল হয়। যোগ করা সময়ে ফের গোলের দেখা পান লেভানদোভস্কি। আলেহান্দ্রো বাল্দের পাস থেকে গোলটি করেন তিনি।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির