মেসিরা পেলেন নতুন কোচ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ PM

মেসিরা পেলেন নতুন কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০২:৫৫:৪৫ AM

মেসিরা পেলেন নতুন কোচ

ছবি সংগৃহীত


ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো। তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় দীর্ঘদিনের সতীর্থকে নিজের কোচ হিসেবে পেতে যাচ্ছেন মেসি। 

নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে এক বিবৃতিতে মাসচেরানোকে তিন বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়ার কথা জানায় ইন্টার মায়ামি। এ চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত দলটির ডাগআউটে দেখা যাবে তাকে।

মাচসেরানো দলটির সাবেক কোচ জেরার্দো টাটা মার্তিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন। কয়েকদিন আগে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ান এই আর্জেন্টাইন। এবার তার জায়গায় আরেক আর্জেন্টাইনকে নিয়োগ দিল ক্লাবটি। 

মেসি ও মাসচেরানো আর্জেন্টিনা দলে ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সতীর্থ ছিলেন। একসঙ্গে ২০১০ থেকে ১৮ পর্যন্ত বার্সেলোনার জার্সিতেও মাঠ মাতিয়েছেন। মাসচেরানো এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও আর্জেন্টিনা অলিম্পিক দলকে কোচিং করিয়েছেন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির