বিশ্বকাপ মাতানো বিদেশি তারকাকে দলে ভেড়ালো সিলেট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ PM

বিশ্বকাপ মাতানো বিদেশি তারকাকে দলে ভেড়ালো সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ১০:৪১:০০ AM

বিশ্বকাপ মাতানো বিদেশি তারকাকে দলে ভেড়ালো সিলেট

ছবি : সংগৃহীত


সিলেট স্ট্রাইকার্স আসন্ন বিপিএলে যুক্তরাষ্ট্রের তারকা অলরাউন্ডার অ্যারন জোন্সকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে। সিলেট ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই খবরটি নিশ্চিত করেছে।

তাকে পরিচয় করাতে গিয়ে সিলেট লিখে, আমরা অ্যারন জোন্সকে দলে স্বাগত জানাতে উত্তেজিত! ডাইনামিক স্ট্রাইকার তার শক্তি এবং দক্ষতা মাঠে আনতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আমাদের ক্রিকেট পরিবারে যোগদান করার সময় আসুন তাকে উষ্ণ স্বাগত জানাই!এই মৌসুমে সে যে বড় প্রভাব ফেলবে তার জন্য উন্মুখ!

অ্যারন জোন্স বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স (৪০ বলে ৯৪ রান) দলকে সহজ জয় এনে দিয়েছিল। পুরো টুর্নামেন্টে তার ধারাবাহিক পারফরম্যান্স (৬ ইনিংসে ১৬২ রান, গড় ৪০.৫) তাকে আলোচনায় নিয়ে আসে। এর ফলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

যদিও বিপিএল তার জন্য নতুন নয়, গত আসরে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। তবে সেখানে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এবারের সিজনে সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি কীভাবে পারফর্ম করেন, তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের প্রথম শিরোপা জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন অ্যারন। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে শিরোপা পাইয়ে দেন।

অ্যারন সিলেটে বিদেশি তারকাদের মধ্যে সঙ্গী হিসেবে পাচ্ছেন ক্যারিবিয়ান তারকা রাকিম কর্নওয়ালকে। এছাড়া এই তালিকায় আরও রয়েছেন আইরিশ ওপেনার পল স্টার্লিং, আফগান অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি এবং ইংলিশ পেসার রিস টপলি।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। এরপর ৩১ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট।

২০২৫ বিপিএলে সিলেট দল

দেশি : জাকির হাসান, জাকের আলী অনিক, রনি তালুকদার, তানজিম হাসান সাকিব, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদ ইসলাম।

বিদেশি : রাকিম কর্নওয়াল, অ্যারন জোন্স, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।


 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির