অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফি
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ PM

অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০২:৩৭:৩০ AM

অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রতীকী ছবি


চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপড়েন এখনও চলছে। পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না বলে আগেই ইঙ্গিত দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তারা চায় এশিয়া কাপের মতো ‘হাইব্রিড’ মডেলে হোক চ্যাম্পিয়ন্স ট্রফি।

তবে ভারতের মাটিতে পাকিস্তান খেলতে পারলে ভারত কেন পাকিস্তানে খেলতে পারবে না সেটি কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সবকিছুই হওয়া উচিত সমতার ভিত্তিতে।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখনও পাকিস্তান যাওয়ার অনুমতি পায়নি ভারতীয় দল। আরও স্পষ্ট করে বললে রোহিত-কোহলিদের পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার। এমন সমস্যায় প্রতিযোগিতাটি শেষ পর্যন্ত কোথায় হবে, কীভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

সংকট সমাধানের জন্য আজ (শুক্রবার) সভা ডেকেছে আইসিসি। এই টুর্নামেন্ট কী ‘হাইব্রিড’ মডেলে হবে নাকি পাকিস্তান থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হবে নাকি শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হবে- সব বিষয় নিয়েই আলোচনা হবে এই সভায়। মূলত চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই বিশেষ এই সভা ডেকেছে আইসিসি।

আইসিসির সভার আগে বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পিসিবি প্রধান নাকভি বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, পাকিস্তান ক্রিকেটের জন্য যা সবচেয়ে ভালো হবে সেটাই আমরা করব। আমি প্রতিনিয়ত আইসিসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমার দল তাদের সঙ্গে কথা বলছে। আমরা এখনও আমাদের অবস্থানে পরিষ্কার যে, আমরা ভারতে ক্রিকেট খেলব এবং তারা এখানে ক্রিকেট খেলবে না এটা গ্রহণযোগ্য নয়। যাই হবে, তা হবে সমতার ভিত্তিতে, আমরা আইসিসিকে স্পষ্টভাবে বলেছি।’

নাকভি মনে করেন পাকিস্তান ক্রিকেটের জন্য যা ভালো হবে সেটির পক্ষেই থাকবেন তিনি, ‘আমরা যাই করি না কেন পাকিস্তানের জন্য সবচেয়ে ভালোটাই নিশ্চিত করব। কিন্তু আমি আবারও বলছি এবং আমি নিশ্চিত যে, আপনারা জানেন আমি কী বলতে চাইছি, পাকিস্তান ভারতে গিয়ে খেলবে এবং তারা এখানে আসবে না এটা হতে পারে না।’

দুই দেশের রাজনৈতিক টানাপড়েনে ২০০৮ সাল থেকে পাকিস্তান সফর করে না ভারতীয় ক্রিকেট দল। এমনকি দুই দেশের মধ্যে নিরপেক্ষ ভেন্যুতেও দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। দুই দেশের এমন বৈরী সম্পর্কের কারণে এখন আইসিসিও বিপাকে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন উপেক্ষিত ছিল দেশটিতে। এরপর ধীরে ধীরে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন সচল হলেও আইসিসির আসর গড়ানোর কথা এবারই। তবে যদি-কিন্তুতে আটকে আছে সবই।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির