দু র্নী তি র মামলায় গ্রে প্তা র দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ PM

দু র্নী তি র মামলায় গ্রে প্তা র দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১০:৪৭:১৩ AM

দু র্নী তি র মামলায় গ্রে প্তা র দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার

ছবি : সংগৃহীত


দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। তাদের বিরুদ্ধে  দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ আনা হয়েছে।গ্রেপ্তার তিন সাবেক ক্রিকেটার হলেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ বোলার লনওয়াবো সতসবে ও সাবেক দুই টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতি।

২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিং চেষ্টার কারণে যে ৭ ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল, এই তিনজন তাদের অন্যতম।ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, গ্রেপ্তার তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনের অধীনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। যে ধারায় অভিযুক্ত করা হয়েছে, সেটি খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ডসম্পর্কিত। তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতে। 

তিন জনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ২০১৫–১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্ট ঘিরে।

অভিযোগ তদন্ত করে ২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা ফিক্সিং–চেষ্টার দায়ে ৭ জনকে শাস্তি দিয়েছিল। সতসবে, সোলেকিল ও এমবালাতির নিষেধাজ্ঞার সাজা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা আছে। 

সতসবে দক্ষিণ আফ্রিকার হয়ে ৬১ ওয়ানডে, ২৩ টি–টোয়েন্টি ও ৫ টেস্ট খেলেছেন। ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচে আর মাঠে দেখা  যায়নি তাকে।২০১২ সাল তেকে ২০১৩ সালের মে পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর বোলার ছিলেন সতসবে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ