জয়ে ফিরল সিটি, ইউনাইটেডকে হারাল আর্সেনাল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ PM

জয়ে ফিরল সিটি, ইউনাইটেডকে হারাল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০১:১১:১৬ AM

জয়ে ফিরল সিটি, ইউনাইটেডকে হারাল আর্সেনাল

ছবি সংগৃহীত


প্রথমার্ধে কোনো গোল পায়নি কেউই। বিরতির পর জ্বলে উঠল আর্সেনাল। দুইবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করল তারা। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে ম্যানচেস্টার সিটি। টানা চার হারের পর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেল তারা।  

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। ইউরিয়েন টিম্বারের গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়াম সালিবা। আরেক ম্যাচে নটিংহ্যামকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সিটি। দলকে শুরুকে বের্নার্দো সিলভা এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন জেরেমি ডোকু।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের বাজে খেলা থামে বিরতির পর গিয়ে। ৫৪তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন আর্সেনালের টিম্বার। ডেকলাইন রাইসের কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান তিনি। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান সালিবা। বুকায়ো সাকার কর্নার থেকে আসা বল সালিবার পিঠে লেগে জালে জড়ায়।  

১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকা চেলসি দুইয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। নটিংহ্যামকে উড়িয়ে দেওয়া সিটি ২৬ পয়েন্ট নিয়ে চারে। আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক