গ্লোবাল সুপার লিগ লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

গ্লোবাল সুপার লিগ লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ১২:২৯:১৪ অপরাহ্ন

গ্লোবাল সুপার লিগ লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর

ছবি : সংগৃহীত


গ্লোবাল সুপার লিগে কঠিণ সমীকরণের হিসাবে মিলিয়ে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাত্র ৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে লাহোরকে ২৩ রানে (ডিএলএস মেথড) হারিয়েছে রংপুর।আগামীকালের ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোট পাঁচটায়।

কালান্দার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে নুরুল হাসান সোহানের দল। শুরুতেই ওপেনিংয়ে নেমে সৌম্য সরকার ১৩ বলে ২২ রান করে আউট হন। স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। তবে বৃষ্টি হওয়ায় রংপুর আর ব্যাট করতে পারেনি ডিএলএস নিয়মে লাহোরের লক্ষ্য দাড়ায় ১১১ রানের।

জবাবে ব্যাট করতে নেমে কালান্দার্স প্রথম ওভারেই মেহেদীর বোলিং তোপে ৩ উইকেট হারায়। মেহেদী দ্বিতীয় ওভার করতে এসে আবারও মোহাম্মদ ফাইজানের উইকেট তুলে নিলে আরও চাপে পড়ে কালান্দার্স। মেহেদী ২ ওভার বল করে ১১ রান দিয়ে ৩ উইকেট পান। ৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৭ রান তোলে দলটি। এতে ২৩ রানে জয় পায় রংপুর।

উল্লেখ্য, চার ম্যাচের দুটিতে জিতে রংপুরের পয়েন্ট ৪। সমান পয়েন্ট গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের থাকলেও রান রেটে এগিয়ে যায় নুরুল হাসানরা। অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ৪ ম্যাচের তিনটিতে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪