আমার ক্যারিয়ারে বড় অবদান রোনালদিনহোর : মেসি
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ PM

আমার ক্যারিয়ারে বড় অবদান রোনালদিনহোর : মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৪ ০১:২৬:২৬ AM

আমার ক্যারিয়ারে বড় অবদান রোনালদিনহোর : মেসি


লিওনেল মেসি ও রোনালদিনহো এক সঙ্গে বার্সেলোনায় খেলেছেন চার মৌসুম। বার্সার জার্সিতে রোনালদিনহো যখন দ্যূতি ছড়াচ্ছেন সেই সময় যাত্রা শুরু হয় আর্জেন্টাইন মেসির। মাঠেও দুই মহাতারকার রসায়নটা ছিল চমৎকার। 

লিওনেল মেসি বার্সেলোনায় তার ক্যারিয়ারের শুরুতে রোনালদিনহোর সাহায্য ও প্রভাব নিয়ে সম্প্রতি একটি মন্তব্য করেছেন। মেসি বলেছেন, ‘মানুষ কল্পনাও করতে পারবে না, বার্সেলোনায় রোনালদিনহো আমাকে কতটা সাহায্য করেছে। সে অসাধারণ ছিল।’

মেসির এই মন্তব্য দুই তারকার অটুট বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। ২০০৩ সালে রোনালদিনহো যখন বার্সায় যোগ দেন। ওই বছরই বার্সেলোনার মূল দলে জায়গা পেতে শুরু করেন মেসি, তখন রোনালদিনহো ছিলেন ক্লাবের প্রধান তারকা। সেই সময় তরুণ ফুটবলার হিসেবে মেসিকে সব সময় উজ্জীবিত করেছেন রোনালদিনহো। মেসির প্রথম অফিসিয়াল গোলের যোগানদাতাও এই প্লেমেকার। রোনালদিনহোর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের সান্নিধ্যে মেসি তার ফুটবল ক্যারিয়ারের এক নতুন উচ্চতায় পৌঁছাতে পেরেছিলেন।

মেসি জানান, ‘রোনালদিনহো শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আমাকে অনেক কিছু শিখিয়েছে। তার সাহায্যে আমি দ্রুত উন্নতি করতে পেরেছি।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী