বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে নতুন পৃষ্ঠপোষক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ PM

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে নতুন পৃষ্ঠপোষক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০২:৩৩:০৭ AM

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে নতুন পৃষ্ঠপোষক

প্রতীকী ছবি


দেশের ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স দলের পৃষ্ঠপোষক হয়েছে ‘সিকে ফ্রোজেন ফুড’ নামের একটি বহুজাতিক কোম্পানি। বিশ্বের বিভিন্ন দেশে এর কার্যক্রম রয়েছে। মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, জাপান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, ইরাক, কুয়েত, লেবানন, ওমান ও সৌদি আরবে তাদের অপারেশন রয়েছে।  

বহুজাতিক এই কোম্পানির সাথে সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের এই অংশীদারিত্ব বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে বলে সিলেট ফ্র্যাঞ্চাইজি ও কোম্পানিটির। সাধারণত আইপিএলের মতো ইভেন্টে বহুজাতির এমন কোম্পানির সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোতে চুক্তি করতে দেখা যায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার ও ‘সিকে ফ্রোজেন ফুড’ এর চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী। এই চুক্তি সিকে ফ্রোজেন ফুডের সুনামকে আরও দৃঢ় করার পাশাপাশি বিশ্বব্যাপী বিপিএলকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়

সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সিকে ফ্রোজেন ফুডের সহযোগিতা সিলেট স্ট্রাইকার্স এবং বিপিএলের জন্য একটি মাইলফলক। এই বহুজাতিক কোম্পানিটির বিশ্বব্যাপী উপস্থিতি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশ ক্রিকেট প্রচার এবং আমাদের লক্ষ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’

সিকে ফ্রোজেন ফুডের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী বলেন ‘আমরা সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের বিশ্বব্যাপী কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করার পাশাপাশি আমাদের ব্র্যান্ডকে শক্তিশালী করবে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ