ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাহমুদউল্লাহ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৯ PM

ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাহমুদউল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৩:৫৭:২৭ AM

ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত


বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো ছক্কার মালিক হলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।

ইনিংসের ৩টি ওভার বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দুইশো ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে ৪২৬ ম্যাচে ক্যারিয়ারে ১৯৭টি ছক্কা মেরেছিলেন মাহমুদুল্লাহ। ঐ তিন ছক্কায় ৪২৭ ম্যাচের ৪৩০ ইনিংসে দুইশো ছক্কা পূর্ণ করেছেন তিনি।

২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৫০ টেস্টে ২৪টি, ২৩৬টি ওয়ানডেতে ৯৯টি ও ১৪১টি টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ